টঙ্গীতে বাস চাপায় প্রাণ হারাল তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতেমা
টঙ্গীতে স্কুলে যাওয়ার পথে বাস চাপায় তৃতীয় শ্রেণীর ফাতেমা হক নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। ২৩ জুলাই শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বনমালা রোডে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা হক (১০) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়ার এলাকার শামসুল হকের মেয়ে। ফাতেমা দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
টঙ্গী থানার এস আই ইয়াসিন আরাফাত জানান, ফাতেমার মা রিতা ও শামসুল হক দুজনই দুবাই প্রবাসী। সে ফুফু শাহানাজ বেগমের সাথে থাকতো। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফুফুর সাথে অটোরিকশায় দিয়ে স্কুলে যাচ্ছিল। তাদের বহনকারী অটোরিক্সাটি টঙ্গীর দত্তপাড়া সিরাজ উদ্দিন সরকার সড়কের বনমালা টেকপাড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে কোহিনুর কেমিক্যাল লিমিটেড এর স্টাফ বাস (ঢাকামেট্টো-ব-১৫-৩৫৬৬) ধাক্কা দিলে ফাতেমা অটোরিক্সা থেকে রাস্তায় পড়ে যায়। পরে বাসের সামনের চাকায় ফাতেমার মাথা থেঁতলে গেলে ঘটনাস্থলেই নিহত হন।
সংবাদ পেয়ে ওই স্কুলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল ১০টায় টঙ্গীর বনমালা সড়ক অবস্থান নিয়ে অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সাড়ে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied