কমলগঞ্জে পুকুর থেকে মিশনারী কমিউনিটি স্কুলের শিক্ষকের লাশ উদ্ধার
কমলগঞ্জের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান লাইনের মিশনারী কমিউনিটি স্কুলের শিক্ষক রঞ্জিত রাফায়েল মান্ডা (৩৭) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে হাজারিবাগ গারুটিলার খ্রিস্টান পল্লীর একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রঞ্জিত খ্রিস্টান পল্লীর আমেন আমরোশ মান্ডা ও সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়ার বড় ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ২১ জুলাই রাতে বন্ধু পৌলিনুস মান্ডার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করেন রঞ্জিত রাফায়েল মান্ডা। কর্মস্থল মদনমোহনপুর চা বাগানের মিশনারী কমিউনিটি স্কুল থেকে নিজের বাইক নিয়ে ওই অনুষ্ঠানে তিনি যোগদান করেন। তাই তার পরিবারের কেউ জানতো না সে কর্মস্থল থেকে ওই অনুষ্ঠানে যোগদানের কথা। এভাবেই কেটে যায় শক্রবার। এ সময়ের মধ্যে তার পরিবারের সদস্যরা জানতো না সে কোথায়। তার স্ত্রী মিশনারী স্কুলের শিক্ষিকা টেনিংয়ে রয়েছে রাজশাহীতে। ছোট ভাই মেকলি মান্ডা থাকেন ঢাকার ধানমন্ডিতে। শুক্রবার রাতে অসুস্থতার কারণে তিনি বাড়ি ফিরে। শনিবার সকালে বন্ধু পৌলিনুস মান্ডার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মিলে রঞ্জিতের মরদেহ। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে দুপুরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে পাঠায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পাত্রখোলা চা বাগানের প্রধান ব্যবস্থাপক সামছুল ইসলাম সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলী, ইউপি সদস্য মকবুল হোসেন, ইউপি সদস্যা বীনা দেব। প্রত্যক্ষদর্শীরা জানান, রঞ্জিতের দেহ বিকৃত হলেও তার ঘাড়ে আঘাত ও দাত ছিলো ভাঙ্গা। মুখমন্ডল ও চোখে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। রঞ্জিতের ব্যবহৃিত মোটরসাইকেল ছিল তার বন্ধু পৌলিনুস মান্ডার আঙিনায়। তার ঘরে ছিল তার ব্যবহৃিত মোবাইল ফোন এবং সাইট ব্যাগটি। রঞ্জিতের এ মৃত্যুর ঘটনায় খ্রিস্টান পল্লীতে শোকের ছায়া নেমে আসলেও এ বিষয়ে কেউ কথা বলতে চাননি। রঞ্জিতের মা স্থানীয় মাধবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়া বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। এ কথা বলেই জ্ঞান হারান তিনি। রঞ্জিতের ছোট ভাই মেকলি মান্ডা বলেন, শারিরীক ভাবে অসুস্থ হয়ে শক্রবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরি। সকালে টিলার নিচে মায়ের কান্নাকাটি শোনে নিচে নেমে ঘটনা জানতে পারি। পানিতে ডুবে রঞ্জিতের মৃত্যুর ঘটনাটি স্থানীয়রা রহস্যজনক মনে করছেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ বিষয়ে পুলিশী তদন্ত চলছে। জন্মদিনের অনুষ্ঠানে যারা ছিলেন তাদের সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
এমএসএম / এমএসএম
পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন
ত্রিশাল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের
নীরব টুঙ্গিপাড়া, নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ
শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ডাক্তার,নার্সদের কাছে যাওয়া মানে আগুনে হাত দেওয়া’মমেকহা লেবার ওয়ার্ডে ক্ষোভ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯
সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার: নিত্যপণ্যের দামে নাভিশ্বাস
মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স
সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা
বাবুগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি: ফেসবুকে ছবি ও ভিডিও ঘিরে আলোচনা
দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে, আগামী বছরই কাজ শুরু: ত্রাণমন্ত্রী
Link Copied