কলাপাড়ায় বাসের চাপায় হেলপার নিহত
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের বাসষ্টান্ড চৌরাস্তায় মোল্লা পরিবহন বাসের চাপায় পিষ্ট হয়ে ওই বাসের হেলপার শহিদুল ইসলাম রানা (৩০) নিহত হয়েছে। আজ সকাল ৮:১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল এর বাড়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়কালি ইউনিয়নের নারিকেলি গ্রামে। তার পিতার নাম মো. আমজাদ হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার পথে মোল্লা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৯৩৯৯) কলাপাড়া বাসষ্ট্যান্ড থেকে যাত্রী উঠিয়ে বেপরোয়াভাবে ইউটার্ণ করার সময় বাসের হেলপার পা ফসকে গেট থেকে পড়ে গিয়ে বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে গেছে । নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরপূর্বক পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা