ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রযোজকের কুপ্রস্তাব শুনে সিনেমা ছাড়েন রূপালি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২২ বিকাল ৫:৩৭

ভারতের টিভি জগতের জনপ্রিয় মুখ রূপালি গাঙ্গুলি। তার অভিনীত সিরিয়াল থাকে জনপ্রিয়তার প্রথম সারিতে। তবে ক্যারিয়ারের শুরুটা করেছিলেন সিনেমার মাধ্যমে। তবুও সেই জগতে টিকতে পারেননি। কারণ কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন রূপালি।

অভিনেতা অনিল গাঙ্গুলির মেয়ে রূপালি। ইন্ডাস্ট্রির সঙ্গে আগে থেকেই টুকটাক পরিচয় ছিল। তাই বলে মোটেও সহজ ছিল না রূপালির পথচলা। বলিউডে আত্মপ্রকাশ করেও ছিটকে পড়তে হয় তাকে। কারণ প্রযোজকের লালসার ডাকে সাড়া দেননি।

এক সাক্ষাৎকারে রূপালি জানান, তাকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা, প্রযোজকরা। কিন্তু সম্মান নষ্ট করে কাজ পাওয়ায় বিশ্বাসী ছিলেন না তিনি। সব প্রস্তাব ও সম্ভাবনা চরম ঘৃণায় প্রত্যাখ্যান করেন। নিজেকে গুটিয়ে নেন মুম্বাই সিনেপাড়া থেকে।

এরপর থেকেই টিভি জগতকে আপন করে নেন রূপালি। সেখানেই নিজেকে মেলে ধরেন। রূপালির ভাষ্য, ‘বাবাকে কথা দিয়েছিলাম, আমি কখনও আমার মর্যাদা হারাব না। সেই শর্তেই তিনি আমায় অভিনয় জগতে আসতে দিয়েছিলেন। কিন্তু ইন্ডাস্ট্রি আমার সঙ্গে যা করেছে, তারপর আমি আর এখানে থাকতে পারিনি। কাস্টিং কাউচের মোকাবিলা আমি কখনওই করতে পারতাম না।’

রূপালি জনপ্রিয়তা পেয়েছেন ২০১৭ সালের সিরিয়াল ‘সারাভাই ভার্সেস সারাভাই’ দিয়ে। বর্তমানে তাকে দেখা যায় ‘অনুপমা’ সিরিয়ালে। হিন্দি টিভি জগতে এই সিরিয়ালের জনপ্রিয়তা দারুণ।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে