ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সেঞ্চুরি হাঁকিয়ে জিম্বাবুয়ে সিরিজে ইমন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২২ বিকাল ৫:৪০

আসন্ন জিম্বাবুয়ে সফরের ওয়ানডে স্কোয়াডে তেমন কোনো চমক না থাকলেও টি-টোয়েন্টি দলটি নতুন করে সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়র ক্রিকেটারদের। এই সফরে কুড়ি ওভারের ফরম্যাটে নেতৃত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। দীর্ঘদিন পর এবার জাতীয় দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার পারভেজ হোসেন ইমন।

গত ১৮ জুলাই খুলনায় হাই পারফরম্যান্স দলের হয়ে ‘এ’ দলের সঙ্গে ম্যাচে দুর্দান্ত এক শতক করেন ইমন। ৮৭ বলে খেলেন ১০৪ রানের হার না মানা এক ইনিংস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ওপেনার মূলত এই শতক দিয়েই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ইমন তরুণ খেলোয়াড়, এইচপিতে নার্সিং করা হচ্ছে। এখন পর্যন্ত যা পেয়েছি ওর সম্পর্কে, সব ইতিবাচক। কয়েকদিন আগেও একটা ম্যাচে শতক করেছে। ওর অবস্থান অনেক ভালো। ওর কাছ থেকে ভালো কিছু আশা করছি।’

ইমন এর আগে পাকিস্তান সিরিজে ডাক পেলেও অভিষেক ক্যাপ মাথায় তুলতে পারেননি। এবার সিনিয়রদের অনুপস্থিতিতে ভাগ্য খুলতে পারে তার। দলে ইমনের অন্তর্ভূতি আর তারুণ্য দিয়ে ঢেলে সাজানোর কারণ ব্যাখ্যা করেন নান্নু।

প্রধান নির্বাচক বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের পারফরম্যান্স ধারাবাহিকভাবে ভালো হচ্ছে না। সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপও আছে, নতুনভাবে শুরু করতে চাই। মূলত এশিয়া কাপ থেকেই বিশ্বকাপ নিয়ে আমাদের পরিকল্পনা শুরু হবে।’

সঙ্গে যোগ করেন নান্নু, ‘এর আগে জিম্বাবুয়ে সিরিজ কিছু খেলোয়াড়কে দেখার একটা সুযোগ। এজন্য সিনিয়র খেলোয়াড়দের বাইরে রেখে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে সফরে ভালো কিছু পেলে এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে লাগবে।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে