চট্টগ্রামে কুটুমবাড়িসহ সাত রেস্টুেরেন্টকে জরিমানা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরী ও লাইসেন্স না থাকার কারনে নগরীর কুটুমবাড়িসহ ৭ রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার ২৩ জুলাই) সকাল ১০ ঘটিকা থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ রেস্টুরেন্টকে ২২ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে একে খান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী করায় ইসলামীয়া রেস্টুরেন্টে ৩ হাজার টাকা,আম্মাজান রেস্টুরেন্ট ৩ হাজার টাকা, আয়োজন রেস্টুরেন্ট ৩ হাজার টাকা ও কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ১ হাজা টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রচুর পচা ও অস্বাস্থ্যকর খাবার ধ্বংস করা হয়।
আগ্রাবাদ এলাকায় ১০ টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ এ সময় হোটেল রীচ নামের ১ টি রেস্টুরেন্ট কে লাইসেন্স না থাকার কারণে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ তে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নগরীর চান্দগাও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন মোবাইল কোর্ট পরিচালনা করে মদিনা হোটেলকে ৫ হাজার টাকা ও হোটেল গাউছিয়া নতুন চান্দগাও কে ৫ হাজার টাকা জরিমানা করেন।
মহানগরের কাট্টলী সার্কেলের সহকারী কমিশানার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন,তদারকীর অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলেকার রেস্টুরেন্টগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে দেখা যায় অনেক রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরী ও পরিবেশন করায় ৭ রেস্টুরেন্টকে অর্থদণ্ড করা হয়। হোটেল ও রেস্তোরাঁ আইনে লাইসেন্স আছে কিনা তাও দেখা যায় এতে করে যাদের লাইসেন্স নাই তাদের সতর্ক করা হয় লাইসেন্স সংরক্ষণ ও নবায়নের জন্যে।হোটেল ও রেস্টুরেন্টে স্বাস্থকর পরিবেশে খাবার তৈরী, পরিবেশন ও লাইসেন্স সংরক্ষণের জন্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied