হাকালুকি হাওরে দেখা মিলল অদ্ভুত এক দৃশ্যের, জনমনে কৌতুহল
মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর এলাকায় দেখা মিলল অদ্ভুদ এক দৃশ্যের। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দৃশ্যের দেখা মিলে। এ নিয়ে হাওর পাড়ের মানুষের মধ্যে কৌতুহল দেখা দেয়।
জানা যায়, অদ্ভুত এই দৃশ্যটি জলস্তম্ভ। জলস্তম্ভ’ হচ্ছে জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি পিলার। যা টর্নেডোর ফলে এটি সৃষ্টি হয়। জলভাগের উপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রবলবেগে ঘূর্ণায়মান বায়ুর টানে জলভাগের জল টর্নেডোর কেন্দ্র বরাবর স্তম্ভাকারে ঘুরন্ত অবস্থায় উপরে উত্থিত হয় । একে জলস্তম্ভ (ওয়াটার স্পাউট) বলে।
তবে গ্রামাঞ্চলে এটি মেঘশূর নামে পরিচিত, একে ধ্বংসের প্রতীকও মনে করেন অনেকে।
সাংবাদিক আশরাফ আলী জানান, দেখতে টর্নেডোর মতো হলেও টর্নেডোর সাথে এর মৌলিক পার্থক্য উপাদানে। টর্নেডোতে থাকে বায়ু আর জলস্তম্ভে বায়ুর পরিবর্তে থাকে পানি। জলস্তম্ভ সাধারণত পানিতেই থাকে বলে জনপদে আহামরি ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে না। আর স্থলভাগের স্পর্শে আসলে এটি গুড়িয়ে যায়।
আলাপকালে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানান, জুড়ী ও বড়লেখা উপজেলায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিতে এমন জলস্তম্ভের দেখে আমরা সত্যিই অভিভুত। হাকালুকিতে এমন দৃশ্য খুবই বিরল।
জুড়ী উপজেলার বাসিন্দা কুতুব উদ্দিন জসিম জানান, "এমন দৃশ্য বেশ কয়েকবছর আগে হাকালুকিতে দেখা গিয়েছিল বলে শুনেছি। এরপর এমন ঘটনা আজই শুনলাম"। জলস্তম্ভ দ্বারা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায় নি। বিকেলে ঘন্টাখানেক থেকে পরে অন্ধকারে বিলীন হয়ে যায় এটি।
এমএসএম / এমএসএম
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ
কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন
বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা
খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২
নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল
নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
নাজিরপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ, বাবাকে পিটিয়ে পুলিশে দিল জনতা
মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন
মেহেরপুরে পৌর শহরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র আটক
Link Copied