নেইমারকে চাইছে রিয়াল মাদ্রিদ!
নেইমার পিএসজি-ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। আগামী মৌসুমে ফ্রান্সের রাজধানীতে তিনি থাকবেন কি না, এ নিয়েও আছে সংশয়। নেইমার যদিও নিজে বলছেন, পিএসজিতেই খেলতে চান, তবে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, তাকে চাইছে না পিএসজি। এমন পরিস্থিতিতে নেইমারের সামনে ইউরোপীয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পথ খুলে গেল। সতীর্থ ক্যাসেমিরো জানিয়ে দিলেন, পিএসজি না চাইলেও রিয়াল মাদ্রিদের দরজা খোলা তার জন্য।
তার পিএসজি ছাড়ার গুঞ্জনের মধ্যেই খবর বেরিয়েছে, পিএসজির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বেড়ে গেছে নেইমারের। ফলে আগামী পাঁচ বছরে নেইমার পাবেন ৩৫০ কোটি টাকা, যার ফলে চুক্তির শেষ পর্যন্ত রাখলে নেইমারকে পিএসজির দিতে হবে সব মিলিয়ে ১৭৫০ কোটি টাকা।
তবে এরপরই খবর বেরিয়েছে, এত বড় বেতন দিতে তাকে আর রাখতে চায় না পিএসজি। ক্রেতা খুঁজছে তার জন্য।
এমন পরিস্থিতিতে নেইমারের ব্রাজিল সতীর্থ ক্যাসেমিরো জানালেন, রিয়াল মাদ্রিদ চায় তাকে। যার ফলে শুরু হয়ে গেছে নতুন গুঞ্জন।
সম্প্রতি স্পোর্টিভির সার্কুলো গ্রান্দে অনুষ্ঠানে গিয়েছিলেন ক্যাসেমিরো। সেখানে উঠে এসেছিল নানা বিষয়। এক পর্যায়ে নেইমারের ভবিষ্যৎ নিয়েও কথা উঠেছিল। সেখানেই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বলেন, ‘নেইমার বিশ্বের যে কোনো দলে খেলতে পারে। যদি পিএসজি তাকে না চায়, রিয়াল মাদ্রিদ দলে নিতে চায় তাকে। ঠিক আছে?’
নেইমারের অতীত অবশ্য ছিল রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায়। সেখানে এল ক্ল্যাসিকোয় নেইমার রিয়ালের বিপক্ষে গোল করেছেন ৩টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচ গোল। সেই নেইমারকেই এবার দলে চাইছেন ক্যাসেমিরো।
নেইমারের জন্য সতীর্থদের ভালোবাসা প্রদর্শন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে তার আরেক ব্রাজিল সতীর্থ থিয়াগো সিলভা জানিয়েছিলেন, তাকে চেলসিতে পেতে চান তিনি।
তিনি বলেছিলেন, ‘নেইমারের চেলসিতেই যেতে হবে। এটা হলে সবার জন্যই দারুণ হবে। তার কোনো মন্তব্যের প্রয়োজন নেই। এর বাইরে নেইমার খুবই বন্ধুভাবাপন্ন। এখন পর্যন্ত আমি কিছু জানি না, তবে আমি চাইব বিষয়টা যেন বাস্তবে ঘটে।’ যদিও এর কিছু দিন পরই রাহিম স্টার্লিংকে দলে ভিড়িয়েছে চেলসি।
এমএসএম / এমএসএম
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ