মা হয়েছেন বাঙালি অভিনেত্রী, জানা গেল সাত মাস পর
স্বামী-সন্তান নিয়ে সুখের সময় কাটাচ্ছেন বাঙালি অভিনেত্রী সঙ্গীতা ঘোষ। বিয়ের ১১ বছর পর সন্তানের মুখ দেখলেন ব্যবসায়ী রাজি শৈলেন্দর সিং ও সঙ্গীতা ঘোষ দম্পতি। তবে সাত মাস আগেই মা হয়েছেন ‘স্বর্ণ ঘর’ সিরিয়াল খ্যাত এ অভিনেত্রী। এতদিন সেই খবর লুকিয়ে রেখেছিলেন তিনি।
গত বছর ডিসেম্বরের ২৫ তারিখে জন্ম হয় সঙ্গীতার কন্যার। সময়ের আগেই জন্ম হয়েছিল মেয়ের, এরপর দীর্ঘ সময় এনআইসিইউতে ছিল সঙ্গীতার সন্তান। তবে এখন একদম সুস্থ রয়েছে সে। সঙ্গীতার কন্যা সন্তানের নাম রাখা হয়েছে দেবি।
হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে গত দু-দশক ধরে দাপিয়ে বেড়াচ্ছেন এ বঙ্গ তনয়া। ‘দেশ মে নিকলা হোগা চান্দ’, ‘দিব্য দৃষ্টি’, ‘পরবরিশ সিজন ২’-এর মতো শোতে কাজ করেছেন সঙ্গীতা।
দেশটির এক গণমাধ্যমে সাক্ষাৎকারে অভিনেত্রী বেলন, খুব কঠিন একটা সময় ছিল। প্রি-ম্যাচিওর বেবি হওয়ায় ওকে প্রায় ১৫ দিন এনআইসিইউতে রাখতে হয়েছিল। সুখবর লুকিয়ে রাখার উদ্দেশ্য ছিল না, আমরা শুধু ভেবেছিলাম খবরটা জানানোর সঠিক সময় নয় এটা। দেবি এখন খুব ভালো আছে। ও পুরোপুরিভাবে আমার স্বামীর কার্বনকপি।
তিনি বলেন, আমি ওকে কোলে নিয়ে গায়েত্রি মন্ত্র পাঠ করি। ও চোখ দুটো খুলে যখন আমার দিকে তাকাল- সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।
তবে মেয়ের মা হওয়ার পর পরই কাজে ফিরেছেন অভিনেত্রী। কালার্সের মেগা সিরিয়াল ‘স্বর্ন ঘর’-এ দেখা যাচ্ছে তাকে। স্বামীর সাপোর্ট ছাড়া এমনটা সম্ভব হত না, জানান সঙ্গীতা। বিয়ের পর অভিনয় থেকে দীর্ঘদিনের বিরতি নিয়েছিলেন সঙ্গীতা। ‘ক্যাহতা হ্যায় দিল জি রে জারা’-র সঙ্গে কামব্যাক করেন তিনি। এখন স্বামী-সন্তান আর কেরিয়ার দুটোই সমানতালে সামলাচ্ছেন অভিনেত্রী।
এমএসএম / এমএসএম
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান