ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীর ফুলতলা বাজারে আঁধারে দুর্ধর্ষ চুরি, আড়াই লাখ টাকার মালামাল লুট


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ৩:১৫

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় রাতের আঁধারে দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ জুলাই) গভীর রাতে উপজেলার ফুলতলা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। চরচক্রটি নগদ অর্থসহ আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন দোকানের মালিক সাইদুল ইসলাম। দুর্ধর্ষ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য ও ফুলতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেলিম।

জানা গেছে, ফুলতলা বাজারের শাহ নিমাত্রা ট্র্যাভেলস, লাইব্রেরি ও স্টেশনার্স দোকানের উপরের টিন ও ছাদ ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সের টাকা এবং মালামাল নিয়ে গেছে। এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

শাহ নিমাত্রা ট্র্যাভেলস, লাইব্রেরি ও স্টেশনার্সের স্বত্বাধিকারীর সাইদুল ইসলাম মুঠোফোনে জানান, রোববার সকাল ৯টায় দোকানে আমার ভাই ও কর্মচারী এসে দেখে দোকান চুরি হয়ে গেছে। চোরেরা দোকানের উপরের টিন ও ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সে থাকা নগদ অর্থ, নতুন ও পুরাতন ৬টি মোবাইল, মোবাইলের ব্যাটারি, চার্জার, হেডফোনসহ আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এছাড়া দোকানে রাখা বাবুল আহমদ হাফিজিয়া ও দাখিল মাদরাসার দানবক্স ভেঙে দানবাক্সের টাকাও নিয়ে গেছে।

ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, গত রাতের কোনো এক সময় অভিনব কায়দায় এ দোকানে চুরি হয়েছে। আমরা আশঙ্কা করছি স্থানীয় চোরের সাথে অন্য এলাকার কেউ জড়িত থাকতে পারে।

এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং দ্রুত চোর ধরার চেষ্টা করছি। বাজার কমিটির সাথে কথা বলে ফুলতলা বাজারে পাহারা জোরদারের ব্যবস্থা করছি। 

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

‎কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন

বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা

খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২

নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নাজিরপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ, বাবাকে পিটিয়ে পুলিশে দিল জনতা

মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন