ঠাকুরগাঁওয়ে চাহিদার তুলনায় বিদ্যুৎ পাচ্ছে অর্ধেক, লোডশেডিংয়ে মানা হচ্ছে না সিডিউল
সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও চলছে লোডশেডিং। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ায় লোডশেডিং করার কথা জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই প্রচার করা হয়েছে। লোডশেডিং নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের তেমন কোনো ক্ষোভ না থাকলেও ঘোষিত সিডিউল না মেনে লাগামহীন লোডশেডিং করার কারণে বিদ্যুৎ অফিসের প্রতি সাধারণ গ্রহকদের ক্ষোভ দানাবাঁধতে শুরু করেছে। অপরদিকে বিদ্যুৎ অফিস চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাচ্ছে বলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছে।
ঠাকুরগাঁও গ্রিড পাওয়ার ডিস্ট্রিবিউশন নিয়ন্ত্রণ কক্ষের দেয়া তথ্যমতে, ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের চাহিদা মোট প্রায় ৮০ মেগাওয়াট। এরমধ্যে পল্লী বিদ্যুতের চাহিদা প্রায় ৬০ মেগাওয়াট. এবং পিডিবির আওতাভুক্ত (নেসকো লি.) এলাকায় ২০ মেগাওয়াট.। লোডশেডিংয়ের পূর্ব নির্ধারিত সিডিউল থাকার পরও কেন সেটা অনুসরণ করা হচ্ছে না- এমন এক প্রশ্নের জবাবে গ্রিড নিয়ন্ত্রণ কক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সিডিউল বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা চাহিদার তুলনায় বিদ্যুৎ পাচ্ছি অর্ধেকের সামান্য বেশি। তাহলে সিডিউল কিভাবে মেনে চলা যাবে? আমরা এলডিসির পরামর্শ মতেই লোড বরাদ্দ করি।
ঠাকুরগাঁও নেসকো লি. এর দুটি নিয়ন্ত্রণ কক্ষ। এর একটি রোড এলাকায় ডিপিএস ৩৩/১১ কেভি উপকেন্দ্র। এখান থেকে তিনটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই তিনটি ফিডার হলো- রোড বাজার, মথুরাপুর, কলেজপাড়া। অপরদিকে গোয়ালপাড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে ৫টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। নেসকো লি. এর দুটি উপকেন্দ্রের মোট বিদ্যুৎ চাহিদা ১৯ মেগাওয়াট।
লোডশেডিং শুরু হওয়ার পর থেকেই লক্ষ্য করা গেছে, নেসকো লি. এর ওয়েবসাইটে প্রকাশিত লোডশেডিং সিডিউল নিয়ন্ত্রণ কক্ষগুলো মানছে না। কোনো কোনো ফিডার ২৪ ঘণ্টায় ৮-৯ বার পর্যন্ত লোডশেডিং করা হয়েছে। এক ঘণ্টা নয়, কোনো কোনো দিন ৬ থেকে ৭ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে।
কেন লোডশেডিং সিডিউল মানা হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে নেসকো লি. ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ জানান, আমাদের ২০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে পাচ্ছি ৫০-৬০ শতাংশ, অর্থাৎ প্রায় অর্ধেক। এই অর্ধেক বিদ্যুৎ পেয়ে আমরা কী করে সবাইকে একই সাথে বিদ্যুৎ দেব? তাহলে এমন মনগড়া সিডিউলের দরকার আছে কিনা- এমন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, বাস্তবতার সাথে ওই সিডিউলের কোনো মিল নেই। এ কারণেই সেটা মানা সম্ভব হচ্ছে না।
এমএসএম / জামান
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত