ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন চাঁপাইনবাবগঞ্জের ৪ কর্মকর্তা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ৩:১৯

দুর্যোগ ও সংকট মোকাবেলায় দলগত বিভাগে ‘অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক সংযোগের মাধ্যমে জারুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ মডেল’ শীর্ষক উদ্যোগের জন্য জনপ্রশাসন পদক পেলেন চাঁপাইনবাবগঞ্জের সাবেক ও নারায়ণগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার), চাঁপাইনবাবগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম। শনিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে 'জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন' অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে তাদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মুন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন। 

জানা গেছে, করোনাকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও তাঁর দল সংশ্লিষ্ট সকলকে নিয়ে করোনা প্রতিরোধে পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৫০২ টি করোনা প্রতিরোধ কমিটি,৪৯৬টি স্বেচ্ছাসেবক দল গঠন,৪৯ জন ট্যাগ অফিসার নিয়োগএবং সর্বোপরি জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে করোনা মোকাবেলায় উল্লেখযোগ্য অবদান রাখেন। এর ফলশ্রুতিতে জেলায় ১৪ থেকে ২১ দিনের মধ্যে করোনা সংক্রমনের হার শতকরা ৬২ থেকে শতকরা ১০ নামিয়ে আনা সম্ভব হয়েছে। করোনায় ভারতীয় ধরন মোকাবেলায় জেলা প্রশাসকের বলিষ্ট নেতৃত্ব,দলের অন্যান্য সদস্যদের সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততায় করোনা পরিস্থিতির নিয়ন্ত্রণ,দ্রুত সময়ে কোভিড সংক্রামণ হ্রাস,করোনাকালে সরবরাহ ও বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।করোনা মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জ মডেল হয়ে সর্বমহলে প্রশংসিত হওয়ায় জেলার ৪ জনকে দলগত "অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক সংযোগের মাধ্যমে জরুরি  পরিস্থিতি ও সংকট মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ মডেল" শীর্ষক উদ্যোগের জন্য জনপ্রশাসন পদক প্রদান করা হয়েছে।

পদক পেয়ে জেলা প্রশাসক মুন্জুরুল হাফিজ তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। করোনাকালীন জীবনের ঝুকি নিয়ে অমানবিক পরিশ্রমের দিনগুলো স্বরণ করে কৃতজ্ঞতা জানান সকল দপ্তর প্রধানের প্রতি। সেই সাথে আরও ধন্যবাদ জানান সকল স্তরের  জনপ্রতিনিধিসহ ,সাংবাদিক ও আম ব্যবসায়ীকে। তিনি তার ফেসবুক ওয়ালে লিখেছেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক চাঁপাইনবাবগঞ্জের সকল মানুষের সম্মিলিত প্রচেষ্ঠায় অর্জিত । এ অর্জনকে চাঁপাইনবাবগঞ্জের সকল জনগণে র উদ্দেশ্যে উৎসর্গ করেন।।

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা