ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

৫ম বারের মত জাতীয় পুরস্কার পেলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৫:১৭

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার অর্জনের মধ্য দিয়ে ৫ম বারের মতো জাতীয় পুরষ্কার পেলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার-২০২২ অর্জন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রবিবার (২৪ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বন ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন এবিএম ফজলে করিম চৌধুরী'র কনিষ্ঠ সন্তান ইঞ্জিনিয়ার ফারহান করিম চৌধুরী। ইতোপূর্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে তিনি প্রথম জাতীয় পুরস্কার হিসেবে পরিবেশ পদক অর্জন করেন। কৃষিখাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন। রাউজান উপজেলায় ১ ঘন্টায় ৪ লক্ষ ৮৭ হাজার ৫৪০ টি গাছের চারা রোপণ করায় ২০১৮ সালে তৃতীয় বারের মতো বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন। মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থ বারের মতো ২০২১ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন তিনি। এবার ২০২২ সালে পঞ্চম বারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার পাচ্ছেন তিনি।

ছবির ক্যাপশন:: রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বন ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার গ্রহণ করেন এবিএম ফজলে করিম চৌধুরী'র কনিষ্ঠ সন্তান ইঞ্জিনিয়ার ফারহান করিম চৌধুরী

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত