ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চুয়েটে জমকালো আয়োজনে ‘বিএমই ফিয়েস্তা-২০২২’ অনুষ্ঠিত, দুটি ল্যাবের উদ্বোধন


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৫:২৪

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনে “বিএমই ফিয়েস্তা-২০২২” অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে  বায়োমেডিকেল ভবনের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

র‌্যালিতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও বায়োমেডিকেল বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এর আগে বায়োমেডিকেল বিভাগের করিডরে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরু হয়। পরে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে ‘স্বাস্থ্যসেবা খাতের ভবিষ্যৎ ও বায়োমেডিকেল প্রকৌশলীদের ভূমিকা (Future of Healthcare and Role of Biomedical Engineers)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে গেস্ট অব অনার ছিলেন এপিক প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসএম লোকমান।

বিশেষ অতিথি ছিলেন- তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক ও আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার। সেমিনারের রিসোর্স পারসন ছিলেন এআইএমএসের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খোন্দকার এ. মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ফজলুর করিম খোন্দকারের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- ‘১৯ ব্যাচের শিক্ষার্থী রেহেনা শহীদ, ‘২০ ব্যাচের শিক্ষার্থী ইশরাত জাহানসহ প্রমুখ।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত