ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আত্মসমর্পণ করে আলোর পথে আসা যুবককে হত্যা


মহেশখালী প্রতিনিধি  photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২১ দুপুর ১২:২৪
মহেশখালীর মাতারবাড়ীতে এক যুবকে কুপিয়ে হত্যা করের সন্ত্রাসীরা। খুন হওয়া ব্যক্তি কালারমার ছড়ার উত্তর নলবিলার মৃত আব্দুস ছাত্তারের ছেলে একারাম (৩০)। বুধবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে মাতারবাড়ীর উত্তর রাজঘাটে বেড়াতে ওয়াপদা পাড়া এলাকায় এলে ওতপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাকে টেনে নিয়ে গিয়ে কোহেলিয়া নদীর পাড়ে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ইউপি সদস্য ও পুলিশকে খবর দেন। পরে এএসপির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। ‍এ ঘটনায় বৃহস্পতিবার (১ জুলাই) সকালে কালারমার ছড়ার  উত্তর নলবিলা এলাকা থেকে কবির নামে এক ব্যক্তিকে জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বলে জানা গেছে।
 
সূত্রে জানা যায়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র-গোলাবারদ জমা দিয়ে আত্মসমর্পণ করে আলোর পথে এসে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি মহেশখালীর কালারমার ছড়ার চালিয়াতলী ও মাতারবাড়ী সড়কে ডাকাতি করলে ডাকাতদের ধরতে প্রশাসনকে সহযোগিতা করে আসছিলেন বলে জানান নিহত একরামের মামাতো ভাই হাইদার। তিনি আরো বলেন, চিহ্নিত সন্ত্রাসী কবির পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জামিনে বের হয়ে পরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে একরামকে হত্যা করে পালিয়ে যায়।
 
নিহতের মামা কালারমার ছড়ার ১নং ওয়ার্ডের মেম্বার লিয়াকত আলী খান বলেন, আমার ভাগ্নে একারাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে আলোর পথে এসেছিল। কিন্তু স্থানীয় কিছু মানুষের ইন্ধনে চিহ্নিত সন্ত্রাসী কবিরের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যা করে। আমি খুনিদের দ্রুততম সময়ে গ্রেফতারের দাবি জানাচ্ছি।  
 
মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, ঘটনাটি মোনার পর আমি ইউনিয়ন পরিষদের চৌকিদারদের নিয়ে ঘটনাস্থলে আসি। উপস্থিত এলাকাবাসীর কাছ থেকে পুরো ঘটনা শুনে আমার মনে হয় এটা পুরোপুরি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ধরনের ঘটনা সত্যিই নিন্দনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের শাস্তি দাবি জানাচ্ছি।
 
মহেশখালী থানার ওসি আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ (সার্কেল) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা  করা হচ্ছে। এছাড়াও হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার