শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে বগুড়া-নগরবাড়ী মহসড়কের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে শুরু হয় এ উচ্ছেদ অভিযান। ঢাকা জোনের সম্পত্তি ও আইন কর্মকর্তা (সওজ) এর উপসচিব কামরুজ্জামান মিয়া ও সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু মনসুর আহমেদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
জানা গেছে, মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা এসব ছোট-বড় কাঁচা-পাকা স্থাপনা অপসারণে সড়ক বিভাগ থেকে ২০ জুলাই নোটিস প্রাদন করা হলেও তারা নিজ উদ্যেগে অপসারণ না করায় রোববার এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অবৈধ স্থপনা উচ্ছেদে এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চলাকালে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমান বিসিক বাসস্ট্যান্ডে। যে কোনো পরিস্থিতি সামাল দিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় বিসিক বাসস্ট্যান্ড এলাকায়।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন