ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জের হাওরগুলোর ইজারা যেন প্রকৃত মৎস্যজীবীরা পায় : এমপি হাবিব


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৫:৪১
সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব বলেছেন, মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে আমরা পঞ্চম স্থানে আছি এবং বাংলাদেশে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বালাগঞ্জে বেশি হাওর রয়েছে। এ হাওরগুলোর ইজারা যেন প্রকৃত মমৎস্যজীবীরা পায় সেদিকে নজর রাখবেন। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উপরোক্ত কথা বলেন হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
 
রোববার (২৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।
 
বক্তব্য রাখেন- আডিআরএস মিজানুর হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, ওসি তদন্ত ফয়েজ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল হক সরকার, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, শামীম আহমদ, আবুল হোসেন ইমন, জাগির হোসেন, সমাজ সেবক এম এ মতিন বাদশা, ইউপি সদস্য আসাদুর রহমান প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষিবৃন্দ  উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা কামরুল ইসলাম, গীতা পাঠ করেন শিক্ষার্থী নিলা দাশ। অনুষ্ঠানের শেষেিএকটি র‌্যালি উপজেলা পরিষদ থেকে নবীনগর মোড় পর্যন্ত প্রদক্ষিণ বরে। অনুষ্ঠানের শেষ দিকে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার