সিলেট কঠোর লকডাউনে হার্ডলাইনে পুলিশ
সারাদেশের ন্যায় সিলেটে শুরু হয়েছে কঠোর লকডাউন। করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে আজ বৃহস্পতিবার (১ জুলাই) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। সিলেট নগরী ও শহরতলীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় রয়েছে পুলিশের চেকপোস্ট। আর এসব চেকপোস্টে জরুরি পরিসেবার যানবাহন ছাড়া সবকিছু ফিরিয়ে দেয়া হচ্ছে। সকাল থেকে নগরীর অলিগলিসহ সব পয়েন্ট ফাঁকা রয়েছে। তাছাড়া আগের দিনের তুলনায় দক্ষিণ সুরমা, চণ্ডীপুল, হুমায়ুন রশিদ চত্বরে মানুষের উপস্থিত নেই। জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা নগরীর কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, টিলাগড়ে আজ যানজট নেই।
এদিকে নগরীতে বের হওয়া অনেকেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। অহেতুক বাইরে আসায় অনেককেই বাসায় ফিরিয়ে দেয় পুলিশ। প্রয়োজন ছাড়া বের হওয়ায় অনেককে যানবাহন থেকে নামিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। এ সময় পথে বের হওয়া মানুষজন মাস্ক না পরায় তাদের সর্তক করে দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ জানান, সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন সফল করতে মানুষকে ঘরে থাকায় উদ্বুদ্ধ করতে মাঠে দায়িত্ব পালন করছেন পুলিশের সদস্যরা। সাধারণ মানুষ যাতে লকডাউনে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হন, সে ব্যাপারে কঠোরভাবে সতর্ক রয়েছে পুলিশ। সরকারি নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রি করা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। রেস্তোরাঁর ভেতরে খাবার পরিবেশন করা যাবে না। ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে বাইরে থেকেই সরবরাহ করা যাবে। নির্দেশনা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত