চট্টগ্রামে জঙ্গল ছলিমপুরের পাহাড় নিয়ে মহাপরিকল্পনা জেলা প্রশাসকের
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম। এখানে রয়েছে সবুজ পাহাড় ও সমুদ্রের নীল জলরাশি। এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। বাণিজ্যিক রাজধানী হওয়ার কারণে এ এলাকার ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এর ব্যাপকতা দিন দিন বেড়েই চলছে। প্রাকৃতিক পরিবেশ সমুন্নত রেখে পরিকল্পিত পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও নগরায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।
এরই অংশ হিসেবে এই এলাকাকে ঘিরে মহাপরিকল্পনার কথা সরকারকে জানানো হয়েছে বলে রোববার (২৪ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে। জঙ্গল ছলিমপুরে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত একটি স্পোর্টস ভিলেজ, জনসাধারণের চিকিৎসার জন্য হার্ট ফাউন্ডেশন হসপিটাল, চট্টগ্রাম নগরীর সর্বসাধারণের জন্য একটি সাফারি পার্ক, কেন্দ্রীয় কারাগার, একটি নান্দনিক মসজিদ, উচ্চশক্তির বেতার সম্প্রচার কেন্দ্র, পাহাড় ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কেন্দ্র এবং ছিন্নমূল জনসাধারণের পুনর্বাসন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, পরিবেশ সমুন্নত রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর একটি আদর্শ স্থান। চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব মাত্র ১০কিমি। এখানে ০৫টি মৌজায় মোট খাস জমির পরিমাণ প্রায় ২৮০০ একর। এর পূর্ব ও উত্তরে রয়েছে চট্টগ্রাম সেনানিবাস ও বাংলাদেশ মিলিটারি একাডেমি, পশ্চিমে বঙ্গোপসাগর, দক্ষিণে চট্টগ্রাম শহর। কিন্তু কতিপয় ভূমি দস্যু নব্বই দশক থেকে এখানে পাহাড় কেটে পরিবেশ বিপন্ন করে জঙ্গল ছলিমপুরকে অবৈধ বসবাসকারী অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে। অবৈধভাবে পাহাড় কেটে তৈরি করা ঝুকিপূর্ণ প্লটগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপকর্ম করে আসা সন্ত্রাসীদের নিকট বিক্রি করা হচ্ছে । শতাংশ প্রতি ২০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত হারে বিক্রি হচ্ছে বলে স্থানীয় সূত্র থেকে জানা যায়।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকসহ অন্যান্য সহযোগী সংস্থা যাতে এ এলাকায় প্রবেশ করতে না পারে, সেজন্য জঙ্গল ছলিমপুর এলাকায় প্রবেশের মুখে ব্যারিকেডসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তাছাড়া রাস্তার বিভিন্ন পয়েন্টে গোপন ক্যামেরাসহ সোর্স নিয়োগ করে প্রশাসনের পদক্ষেপকে বাধাগ্রস্ত করা হয়েছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর যে কোনো অভিযানের বিষয়ে জঙ্গল ছলিমপুরের প্রবেশমুখে অবস্থানরত সোর্সের মাধ্যমে সন্ত্রসীরা আগে থেকেই জেনে য়ায়। ফলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী উক্ত এলাকায় প্রবেশের সাথে সাথেই সন্ত্রাসীরা উক্ত এলাকা ত্যাগ করে অন্য স্থানে চলে য়ায়। এ কারণে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সন্ত্রাসীদের গ্রেফতার করা যায় না।
জঙ্গল ছলিমপুরের খাস পাহাড়গুলো নির্বিচারে কেটে বিক্রি করার ফলে সন্ত্রাসীরা একদিকে কোটি কোটি টাকা আর্থিকভাবে লাভবান হচ্ছে। অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। গত তিন-চার বছরে পাহাড়ধসে এখানে ৫ জন লোকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জঙ্গল ছলিমপুরে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে প্রায় ৪০০ একর। নির্বিচারে পাহাড় কাটা বন্ধে বর্তমান জেলা প্রশাসন বদ্ধপরিকর।
গত ১ জুলাই তথ্যমন্ত্রী ও সিটি মেয়রকে নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রথমবারের মতো জঙ্গল ছলিমপুর পরিদর্শন করে একটি মহাপরিকল্পনার কথা জানান। এরই ডরিপ্রেক্ষিতে ১৫ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালকের নেতৃত্বে একটি টিম উক্ত স্থান পরিদর্শনে গেলে তাদের সামনেই গাড়ি থেকে নামিয়ে স্থানীয় মেম্বারকে মারধর করা হয়। এতে নেতৃত্ব দেন আলী নগরের সম্রাট খ্যাত ইয়াসীন। পরে ১৬ জুলাই সংশ্লিষ্ট থানায় মামলার পরিপ্রেক্ষিতে তাকেসহ ৫ জনকে কোতোয়ালি থানা এলাকা হতে ১৮ জুলাই গ্রেপ্তার করা হয়। পরে নির্বিচারে পাহাড় কেটে সরকারি জমি দখলের অপরাধে ২০ জুলাই পরিবেশ আইনে মামলা দায়ের করা হয়।
সর্বশেষ গত ২২ জুলাই জেলা প্রশাসন উক্ত নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ৩টি এস্কেভেটর, ৬টি ড্রাম ট্রাক এবং ১টি ট্রাক জব্দ করা হয়। এই স্থানকে ভূমিদস্যুদের হাত থেক মুক্ত করে এখানে বসবাসকারী ছিন্নমূল জনসাধারণকে পুনর্বাসন জরুরি হয়ে দাঁড়িয়েছে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ