ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাজীপুরে গত ১০ ঘণ্টায় দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ১:২৮
গাজীপুরে বিভিন্ন দুর্ঘটনায় গত ১০ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে ৪ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- ইলিয়াস উদ্দিন (৩৫) ও প্রিয়া আক্তার (২৬)। অন্য দুজনের নাম জানা যায়নি। এরপর বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী বড় দেওরা চন্ডিতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (২০) নামে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  
 
এদিকে, দুপুর ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় হাজেরা বেগম (৫৫) নামের এক বৃদ্ধ পিকআপভ্যানের ধাক্কায় মারা যান। অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে মাসুদ হোসাইন (২০) এবং রাহুল হোসেন (২২) নামে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
 
বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় একটি কারখানায় এসি মেরামতকালে এসি বিস্ফোরণে সাগর ইসলাম (২৪) এবং সোহেল রানা (২৫) নামে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়। এসি বিস্ফোরণে তাদের শরীর ঝলসে গিয়েছিল।

এমএসএম / জামান

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’