ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ২:৮

সিরাজগঞ্জের তাড়াশে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকালে তাড়াশ প্রেসক্লাব চত্বরে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এ প্রতিবাদ সভার আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গত ১৮ জুলাই (সোমবার) সিরাজগঞ্জের স্থানীয় দৈনিক কলম সৈনিক, যমুনা প্রবাহ ও আজকের সিরাজগঞ্জ পত্রিকায় উপজেলা যুবলীগের সভাপতি আনোযার হোসেন খান এবঙ সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎতের নামে মিথ্যা ও বানোয়াট নিউজ প্রকাশ করার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলার ৮টি ইউনিটের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিলে যোগ দেন। পরে তাড়াশ ডিগ্রি কলেজ গেট থেকে একযোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভা করে।

সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আওয়ামী যুবলীগের ৯টি ইউনিটের সভাপতিবৃন্দ।

এমএসএম / জামান

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক