ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২১ দুপুর ১:৫৮
মাদারীপুরের শিবচরে নিখোঁজর ১৯ ঘণ্টা পর ডোবা থেকে আব্দুর রহমান (৩)  নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আব্দুর রহমান উপজেলার উমেদরপুর ইউনিয়নের পূর্ব কা‍ঁচিকাটা গ্রামের হায়দার হাওলাদারের ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে শিশু আব্দুর রহমান প্রতিদিনের ন্যায় তাদের বাড়ির উঠানে খেলা করছিল। বাড়ির সবার অলক্ষ্যে হঠাৎ শিশুটি নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখু‍ঁজি ও মাইকিং করেন। কোনো সন্ধান না পেয়ে আব্দুর রহমানের বাবা হায়দার হাওলাদার বাদী হয়ে শিবচর থানায় তার ছেলে অপহরণ হয়েছে বলে সাধারণ ডায়েরি করেন।
 
কিন্তু নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টার দিকে বাড়ির পাশে রাস্তার ধারে ডোবা থেকে নিখোঁজ শিশুটির ভাসমান মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে  মৃতদেহটি উদ্ধার করে।
 
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, গতকাল রাতে আমি নিখোঁজ শিশুটির বাড়িতে গিয়েছিলাম। তবে নিখোঁজের বাবা অপহরণের যে অভিযোগ করেছেন সেটা সত্য নয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খেলা করতে গিয়েই পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত