ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

জুড়ীতে মৎস্য সপ্তাহে সংবাদ সম্মেলন নিয়ে মৎস্য অফিসার আবু ইউসুফের লুকোচুরি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ৩:৪৬

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে সাংবাদিকদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে মতবিনিময় সভা করেন নি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ। এ নিয়ে উপজেলা জুড়ে সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিরাপদ মাছে ভরবো দেশ, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হতে যাচ্ছে। মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে সরকার সারা দেশের সকল উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করার নির্দেশনা জারি করেন। সারা দেশে একযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলেও জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ কোন সংবাদ সম্মেলনের আয়োজন করেন নি। সংবাদ সম্মেলনে সরকারের মৎস্য খাতের ব্যাপক উন্নয়ন তুলে ধরার কথা থাকলেও এ কর্মকর্তা তা এড়িয়ে যান। ফলে সরকারের মৎস্য খাতের ব্যাপক উন্নয়ন সম্পর্কে জনগণ থেকে যায় অন্ধকারে। এছাড়া মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মূল ধারার কোন সাংবাদিকদের না জানানোরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

দৈনিক প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে কোন সংবাদ সম্মেলনের বিষয়ে আমার জানা নেই।এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে আবু ইউসুফ বলেন,পাবলিক সার্ভিস দিবস থাকায় সভাপতি (ইউএনও) সপ্তাহের মধ্যে যেকোনো একদিন করার কথা বলেছেন।

জুড়ী প্রেসক্লাবের সভাপতি, মানবজমিনের বিশেষ প্রতিনিধি ও এনটিভি ইউরোপ প্রতিনিধি তানজির আহমদ রাসেল বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা না করে  লুকোচুরি করা সত্যিই দুঃখজনক।

সংবাদ সম্মেলনের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা পরে  সংবাদ সম্মেলন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সারা বাংলাদেশে একযোগে হলেও আপনি কেন করেননি এ  প্রশ্ন করলে তিনি কোন সুদোত্তর দিতে পারেন নি।

জেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমান বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে রবিবার ২৩ জুলাই সাংবাদিকদের নিয়ে মৎস্য অফিসার আবু ইউসুফ মতবিনিময় সভা করেছেন বলে আমাকে লিখিত জানিয়েছেন। সংবাদ সম্মেলন না করে যদি রিপোর্ট দিয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কেশবপুরে বিভিন্ন স্থানে ভেজালের বিরুদ্ধে অভিযানে কারাদণ্ড ও আর্থিক জরিমানা

চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও মহড়া অনুষ্ঠিত

নেত্রকোণায় শ্রেষ্ঠ সার্জেন্ট ত্রিশালের সন্তান আসাদুজ্জামান সুমন

মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

তারাবির নামাজ চলাকালে মাদ্রাসায় আগুন, বেঁচে গেলেন শতাধিক শিক্ষার্থী

বাবুগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন

গোদাগাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপন মহড়া

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সালেহ উদ্দিনের পরিবারের পাশে সরকার, জানাযায় মন্ত্রী

টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে শূন্য বিদ্যালয়

ফটিকছড়ির সাবেক প্রধান শিক্ষককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

রায়গঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

কুড়িগ্রামে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওয়েট মেশিন পাচারের সময় স্টোর কিপার আটক

দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে সচেতনতামূলক মহড়া