ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে যুবলীগ নেতার লাশ উদ্ধার


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ৪:৫৯

কুমিল্লার চৌদ্দগ্রামে মো. শাহিন মজুমদার (৩৯) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশটির মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। রোববার (২৪ জুলাই) রাত ২টার দিকে উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ছাতিয়ানী পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহিন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের গেদু মিয়ার ছেলে। ব্যক্তিজীবনে শাহিন এক পুত্রসন্তানের জনক। সে মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভবত গভীর রাতে অজ্ঞাতনামা গাড়ি শাহিনকে ধাক্কা দিয়েছে। ফলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হন তিনি। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক