অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা
মানিকগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে দুটি ইলেকট্রনিকসের দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জেলা শহরের পৌর মার্কেট, বাসস্ট্যান্ড ও শহীদ রফিক সড়কের বিভিন্ন দোকানে অভিযান চালানোর সময় দুই দোকানিকে জরিমান করেন।
আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার ঘোষিত লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান এবং লাইটের চাহিদা বেড়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দামে এসব পণ্য বিক্রি করছেন- এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে জেলা শহরের বিভিন্ন দোকানে অভিযানে যাই। অভিযানে দেখা যায়, পৌর মার্কেটের অভি ইলেকট্রনিকস নামের দোকানে ৭০০ টাকার ফ্যান বিক্রয় করা হয়েছে ১ হাজার ১৫০ টাকায় এবং বাসস্ট্যান্ডে আইয়ুব ইলেকট্রনিকস নামের দোকানে ৩ হাজার র৭০০ টাকার ফ্যান বিক্রি করা হয়েছে ৪ হাজার ৪০০ টাকায়। ক্রয় রসিদ সংরক্ষণ না করে অতিরিক্ত মূল্যে ফ্যান বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রয় ও বিক্রয় রসিদ সংরক্ষণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন, ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ এবং ৩৮ আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
এমএসএম / জামান
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
Link Copied