সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্র্ষে নিহত ১, আহত ৪
চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় এক জেলে নিহত এবং চার জেলে গুরুত্বর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিয়ম জলদাশ (২৮) সাতকানিয়ার ধর্মপুরের সজীব জলদাশের ছেলে। আহতরা হলেন- দোহাজারীর হাছনদণ্ডী এলাকার বিশম জলদাশ (৪৫), সুজন জলদাশ (৩০), খোকন জলদাশ (২৫) এবং রাউজানের তরুণ জলদাশ (২৫)। আহতদের মধ্যে বিশম জলদাশের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে। অন্য আহতরা বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
দোহাজারী হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, জেলেরা পটিয়ায় একটি পুকুরে জাল দিয়ে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পক্কি মার্কা এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান ও দোহাজারীমুখী সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। অপর চারজন গুরুত্বর আহত হন। দুর্ঘটনাকবলিত সিএনজি ও কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে।
এমএসএম / জামান
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল