ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ১২:১৪
মানিকগঞ্জের সাটুরিয়ায় বাস, ট্রাক ও মিনিবাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে তারাসীমা গার্মেন্টসের একটি কর্মীবাহী বাসের সঙ্গে একটি ট্রাক ও মিনিবাসের সংঘর্ষ হয়। এ সময় কর্মীবাহী বাসটি খাদে পড়ে যায় এবং যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে টুম্পা আক্তার (২২) এবং রুপা আক্তার (২১) গুরুতর আহত হন। পরে  আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হয়। তবে গুরুতর আহত গার্মেন্টসকর্মী টুম্পা আক্তারকে রাজধানীর একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
 
এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জুলহাস মিয়া বলেন, দুর্ঘটনায় আহত ১৩ জন এসেছিলেন। ৭ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। বাকি ৬ জনকে ভর্তি রাখা হয়েছে।
 
গোলড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনায় নিহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা