পদ্মার এক ঢাই মাছ ২০ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের বিলুপ্ত প্রজাতির একটি শিলং বা ঢাই মাছ। মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের অদূরে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার জেলে স্বদেশ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাই একটি বিলুপ্ত প্রজাতির মাছ। জেলে স্বদেশ হালদার পদ্মায় মাছ ধরতে গেলে ভোরে তার জালে ঢাই মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়ার দুলাল মোল্লার আড়তে নিয়ে আসেন। দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলে স্বদেশ হালদার বলেন, ভোরে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে বের হই। ৭ নং ফেরিঘাটের অদূরে জাল ফেললে জালে একটি বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়ায় এনে ২০ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি পেয়ে আমি অনেক খুশি।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, উন্মুক্ত নিলামে ৮ কেজি ওজনের একটি ঢাই মাছ ২০ হাজার টাকায় কিনে নিয়েছি। এখন মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। লাভ পেলে বিক্রি করে দেব।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, বর্তমানে নদীতে ঢাই মাছ নেই বললেই চলে। এ মাছ বিলুপ্তপ্রায়। ঢাই বা শিলং হচ্ছে ক্যাটফিস জাতীয় স্বাদু ও স্রোতস্বিনী নদীর আঁশবিহীন রুপালি রঙের মাছ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি