ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

২৮ জুলাই থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতিদিন ইউএস-বাংলার দু’টি ফ্লাইট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ৩:৪৫

ভারতের অন্যতম গন্তব্য কলকাতায় ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারনে আগামীকাল ২৮ জুলাই, বৃহস্পতিবার থেকে ঢাকা থেকে কলকাতা রুটে প্রতিদিন দু’টি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। ২০১৭ থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করে আসছে।

বাংলাদেশ থেকে অসংখ্য ট্যুরিস্ট, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীসহ চিকিৎসা সেবা নেয়ার জন্য প্রতিদিন শতশত যাত্রীরা কলকাতায় যাচ্ছে। সবার চূড়ান্ত গন্তব্য কলকাতায় নয়। অনেক যাত্রীই কলকাতা হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে গমন করে। দিনদিন যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্স তা পূরণ করার লক্ষ্যে ২৮ জুলাই থেকে সকাল-বিকাল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের বহুদিনের প্রত্যাশা পূরণ করতে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ইউএস-বাংলার অতিরিক্ত ফøাইট পরিচালনার সিদ্ধান্ত দু’দেশের বন্ধণকে আরো বেশী সুদৃঢ় করবে।

বেসরকারী খাতের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে সকাল ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আর্šÍজাতিক বিমান বন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় আর স্থানীয় সময় সকাল ১০ টাকা ৪০ মিনিটে কলকাতায় অবতরন করে। পুনরায় কলকাতা থেকে স্থানীয় সময় সকাল ১১টা৪০ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় দুপুর ১২টা ৪০ মিনিটে অবতরন করে।  ২৮ জুলাই থেকে প্রতিদিন বিকাল ৫টায় ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কলকাতায় স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে পৌছাবে আবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পৌঁছাবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৮৯ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।

বর্তমানে মধ্যপ্রচ্যের অন্যতম গন্তব্য দুবাই, মাস্কাট ও দোহা, প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মালে প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই, কলকাতা এবং চীনের অন্যতম গন্তব্য গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। করোনা মহামারির কারনে ব্যাংকক রুটে পুনরায় ফøাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে খুব শীঘ্রই দিল্লী, জেদ্দা, রিয়াদ, মদিনা, দাম্মাম রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।

আন্তর্জাতিক রুট ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ সকল রুট বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

সাদিক পলাশ / সাদিক পলাশ

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালককে শতকোটি টাকা অর্থদণ্ড

সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান