টঙ্গীতে চাঁদা না দেয়ায় স্কুলশিক্ষক লাঞ্ছিত
গাজীপুরের টঙ্গীতে চাঁদা না দেয়ায় শফিউদ্দিন সরকার একাডেমীর স্কুল শাখার শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্কুলশিক্ষক মুনজুর হোসেন সরকার। গতস রোববার রাত ১০টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার মহিউদ্দিন মহি (৫৫), একই এলাকার পারভেজ (৪০), রাসেল (৩০), ইয়াছিন (২৫)। অভিযুক্ত মহিউদ্দিন মহি স্থানীয় ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন সফির বড় ভাই।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমানো টাকা দিয়ে টঙ্গীর দত্তপাড়া এলাকায় জমি কিনে বাড়ির কাজ করছিলেন ভুক্তভোগী শিক্ষক মুনজুর হোসেন। বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবি করে আসছিল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বড় ভাই মহিউদ্দিন মহি ও তার লোকজন। বাড়ির কোনো সরঞ্জাম আনলেই দিতে হতো চাঁদার টাকা। রোববার রাতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্ত মহিউদ্দিন মহি তার দলবল নিয়ে শিক্ষকের ওপর হামলা চালায়। এ সময় তারা শিক্ষক মুনজুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied