ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আনিকার গানে বলিউডের নারগিস ফাখরি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ৪:৩

তরুণ প্রজন্মের মেধাবী গায়িকা তাসনিম আনিকা। ‘খোলা আকাশ’, ‘ইচ্ছেরা’, ‘পারি না’, ‘অভিমান’, ‘পাগলামি’, ‘কাঁটাতার’, ‘লুকোচুরি প্রেম’ ইত্যাদি মৌলিক গানে তিনি স্বকীয়তা প্রকাশ করেছেন। স্টেজ শো’তেও তার পরিবেশনা অনবদ্য।

এবার ‘পালাবি কোথায়’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন আনিকা। গানটির মধ্য দিয়ে ফের বাংলাদেশের গানে মডেল হিসেবে হাজির হচ্ছেন বলিউডের নায়িকা নারগিস ফাখরি। মঙ্গলবার (২৬ জুলাই) গানটির ফার্স্টলুক টিজার প্রকাশিত হয়েছে।

তাপসের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। চিত্রধারণ করা হয়েছে মুম্বাইয়ে।

গান-ভিডিওটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত আনিকা। তিনি বলেন, ‘এ গান আমার মিউজিক ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রোডাকশন। তাপস ভাই এবং ভাবীর কাছে কৃতজ্ঞ তারা যে আমার ভেতর থেকে সত্যিকার আমাকে খুঁজে এনেছেন। এমন একটি গান দিয়েছেন। সবার ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি।’

টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব শিগগিরই ‘পালাবি কোথায়’ গান-ভিডিওটি মুক্তি পেতে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা