ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চবির ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় ৫ ছাত্রের ২ দিনের রিমান্ড


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ৪:২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় আটক পাঁচ  আসামিকে ২ দিনের  রিমান্ড মঞ্জুর করেছে আদালত । মঙ্গলবার (২৬ জুলাই)  হাটহাজারী থানা পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে সিনিয়র  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট সেলিম চৌধুরী বলেন, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে ৭ দিন করে রিমান্ড আবেদন করেছিল। আদালত শুনানি শেষে তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।
 
শুনানিতে রাষ্ট্র পক্ষে অংশ  নিয়েছেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অ্যাডভোকেট আজহারুল হক, অ্যাডভোকেট সেলিম চৌধুরী ও অ্যাডভোকেট সানজিদ আকবর। যৌন হেনস্তার ঘটনায় রিমান্ড মঞ্জুর হওয়া পাঁচজন হলো- চবির ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. আজিম (২৩), নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. নুরুল আবছার। হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নুর হোসেন শাওন ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা এবং সাইফুল ইসলাম। যৌন হেনস্তায় জড়িত চবির দুই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন চবি কর্তৃপক্ষ। অপর তিন শিক্ষার্থীকেও হাটহাজারী কলেজ থেকে বহিষ্কার করা হবে বলে জানান কলেজ অধ্যক্ষ।
 
এর আগে, গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় যৌন হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধু বাধা দিলে তাকেও মারধর করে বখাটেরা। এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়।
 
এপ্রসঙ্গে জানতে চাইলে জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, এটি একটি জঘন্য অপরাধ, দূর্ভাগ্যজনক ভাবে চবি'তে ৫ ছাত্র এই জঘন্য অপরাধ সংঘটিত করেছে। এদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা দরকার কারা  কিভাবে  এ জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাদের নেপথ্যে কারা ছিল, এইসব বের করা দরকার। এছাড়া ওই জায়গা থেকে একটু দূরে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তার বন্ধুকে আটকে রাখার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রী হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
 
ঘটনার পর ভিকটিম ছাত্রী পাঁচ অজ্ঞাত আসামির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অভিযোগ করেছিলেন। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করছে তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে হাটহাজারী থানা অভিযান চালিয়ে
অভিযুক্তদের চারজনকে শুক্রবার রাতে এবং একজনকে শনিবার দুপুরে আটক করে হাটহাজারী থানায় হস্তান্তর করে র‌্যাব।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী