বালিয়াকান্দির বাসাবাড়ি উচ্চ বিদ্যালয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি চেয়ারম্যান বাদশা আলমগীর
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বাসাবাড়ি উচ্চ বিদ্যালয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ম্যানেজিং কমিটিরি সভাপতি নির্বাচিত হলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা আলমগীর। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে এ ম্যানেজিং কমিটির গঠন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, বাসাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, নির্বাচিত সদস্য-সদস্যাসহ অনেকে।
উক্ত কমিটি গঠনকালে বাসাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত সদস্য মো. শহিদুল ইসলাম বুলু নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা আলমগীরের নাম প্রস্তাব করলে সদস্য হাসানুর রহমান হাসমত তা সমর্থন করেন। এ সময় আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি সদস্যদের সমর্থনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মো. বাদশা আলমগীর সভাপতি নির্বাচিন হন।
বাসাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান জানান, একজন সৎ, কর্মঠ ও নিষ্ঠাবান জনপ্রতিনিধিকে সভাপতি হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমাদের বিশ্বাস, তিনি আমাদের প্রতিষ্ঠানের জন্য একজন নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করবেন।
চেয়ারম্যান মো. বাদশা আলমগীর বলেন, আমাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ম্যানেজিং কমিটিরি সভাপতি নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি