ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে চুরির ঘটনায় আরো ১ জন গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ৪:২৬
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় চুরি প্রতিরোধে পুলিশের  অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া চুরিসহ অপরাধমূলক ঘটনা প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ১৮ জুলাই উপজেলার কামিনীগঞ্জ বাজারের চুরি ঘটনায় পুলিশের অভিযানে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। 
 
সোমবার (২৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত জাবেদ আহমেদকে গ্রেফতার করা হয়। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাঁও গ্রামের জামাল মিয়ার ছেলে। এই নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।  ‌
 
জুড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর দিকনির্দেশনায় চুরির ঘটনায় জুড়ী থানার মামলা নং- ০৮(০৭)২২-এর আসামি জাবেদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
 
এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, কামিনীগঞ্জ বাজারের চুরির ঘটনায় জাবেদ আহমেদসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। চুরি প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

‎কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন

বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা

খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২

নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন