শ্রীমঙ্গলে ১২ জুয়াড়ী কে আটক করেছে পুলিশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জন জুয়াড়ীকে গ্রেফতার করেন শ্রীমঙ্গল থানা পুলিশ।
জানা গেছে, গত (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের বৌলাশি এলাকার কামাল মিয়ার ফিসারির একটি টিনশেড ঘর থেকে তাদের আটক করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ৭৮ হাজার ২শত ৮০ টাকা উদ্ধার করে।
আটকরা হলো, উপজেলার আব্দুল মান্নান (৩৭), আজাদ মিয়া (৩৯), ওমর আলী (৪১), ময়না মিয়া (৪২), শফিক মিয়া (৪০), মনির হোসেন (৩৮), কফিল মিয়া (৪০), রফিক মিয়া (৩৬), খলিল মিয়া (৫০) ও বানিয়াচং উপজেলার চুনু মিয়া (৪৮) বাহুবল উপজেলার সামছু মিয়া (৪০), এবং মৌলভীবাজার সদর উপজেলার ফরমান মিয়া (৪২)।
থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে জুয়াড়ীদের কাছ থেকে নগদ টাকা ছাড়াও ১ টি কম্বল ও চার সেট তাসের বান্ডের উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনা করে ১২ জন জুয়াড়ী আটক করেছি। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা রুজু পূর্বক মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত