জুড়ীতে ভুল বিকাশ নাম্বারে পাঠানো প্রবাসীর টাকা উদ্ধার করলেন ওসি
সৌদি আরব থেকে বিকাশে ভূল নাম্বারে পাঠানো টাকা জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর সহযোগিতায় উদ্ধার হয়েছে।জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের সৌদি প্রবাসী আবু বক্কর সিদ্দিক সেখানে কর্মরত স্থানের পাশ্ববর্তী একটি দোকান থেকে গত ২৪ জুন ২৫ হাজার টাকা দেশে পাঠান।পরবর্তীতে টাকা না আসায় খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে নাম্বারে টাকা পাঠানো হয়েছে সেখানের দোকানদারের কারনে একটি নাম্বার ভূল হওয়ায় টাকাগুলো অন্য একটি বিকাশ নাম্বারে চলে গেছে।
সৌদি প্রবাসীর ভাই জুড়ী থানার ওসির কাছে অভিযোগ দায়ের করলে তিনি ঐ নাম্বারের ব্যক্তিকে সনাক্ত করেন।তার বাড়ি বগুড়ার দৌলতপুর থানার রামেশ্বরপুর গ্রামে। সেখানকার ওসি কে বিষয়টি মোবাইল ফোনে অবগত করলে ২৫ জুলাই রাতে এসআই আব্দুল খালেক আল আমিন নামের ঐ ব্যক্তিকে থাকায় ডেকে আনেন। পরবর্তীতে ঐ ব্যক্তি টাকার কথা স্বীকার করে টাকা ফেরত দিলে এসআই আব্দুল খালেক টাকার মালিকের ভাইকে বিকাশে টাকাগুলো প্রেরন করেন।
সৌদি প্রবাসী আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, দোকানদারের ভূলে টাকাগুলো ভূল নাম্বারে যাওয়ায় আমি চিন্তিত ছিলাম। আমার অর্ধেক মাসের বেতনের ঐ টাকাগুলো ফিরে পাওয়ায় আমি অনেক খুশি।আমাদের দেশের আইনের মানুষগুলো চেষ্টা করলে অনেক অসাধ্য কাজ সাধন করতে পারেন এর উদহারন হয়ে থাকবে এই টাকাগুলো।
জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী জানান, জনৈক প্রবাসীর ভাই এবং প্রবাসী আমার সাথে যোগাযোগ করলে আমি ঐ নাম্বারের ব্যক্তির ভোটার তালিকা সংগ্রহ করে তার ঠিকানা খুজে বের করি। পরবর্তীতে সেখানকার ওসির সাথে যোগাযোগ করে টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ
কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন
বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা
খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২
নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল
নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
নাজিরপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ, বাবাকে পিটিয়ে পুলিশে দিল জনতা
মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন
Link Copied