ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ২২তম এজিএম অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২২ বিকাল ৫:৫১

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়ে গেল ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ২২তম বার্ষিক সাধারণ সভা। সভায় সভাপতিত্ব করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদ এর সভাপতি সৌগত গুপ্তা। আরও উপস্থিত ছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল; স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে নিরীক্ষা কমিটির সভাপতি পারভিন মাহমুদ; মনোনয়ন ও পারিশ্রমিক কমিটির চেয়ারম্যান জাকির হোসেন খান; অ-নির্বাহী পরিচালক পবন আগারওয়াল প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় ম্যারিকো’র পরিচালনা পরিষদে নতুন দুই জন পরিচালক নির্বাচিত হয়, তারা হলেন; নতুন ম্যানেজিং ডিরেক্টর রজত দিবাকর, এবং নতুন স্বতন্ত্র পরিচালক শিলা রহমান। একইসাথে, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল-এর অ-নির্বাহী/মনোনীত পরিচালক হিসেবে নির্বাচিত হয়। এছাড়া, প্রতিষ্ঠানের সদস্যরা সভায় স্বতঃস্ফূর্ত যোগদান করেন এবং বিভিন্ন এজেন্ডা তুলে ধরেন।

সভার মূল এজেন্ডা ছিল- ২০২১-২২ সালের অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন ও পরিচালনা পর্ষদ-এর রিপোর্ট অনুমোদন; ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা; নির্বাচনের মাধ্যমে পরিচালক নিয়োগ; এবং নিরীক্ষক নিয়োগ এবং আন্তঃকোম্পানি লেনদেনের অনুমোদন প্রদান। এজিএম-এ, ২০০ শতাংশের চূড়ান্ত নগদ লভ্যাংশ (শেয়ার প্রতি ২০ টাকার) নিশ্চিত ও অনুমোদিত হয়েছে। এর আগে চলতি অর্থবছরে প্রতিষ্ঠান ৬০০ শতাংশের (শেয়ার প্রতি ৬০ টাকা) তিনটি অন্তর্র্বতীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করা ও প্রদান করা হয়, যা ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত বছরের মোট নগদ লভ্যাংশ ৮০০ শতাংশে (শেয়ার প্রতি ৮০ টাকা) নিয়ে এসেছে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদ এর সভাপতি সৌগত গুপ্তা বলেন, “আমাদের কর-পরবর্তী মুনাফার পরিমাণ ৩৫৫ কোটি টাকা আরআয় ১৩০৩ কোটি টাকা। ফলস্বরূপ, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১২.৮২ টাকা।” কোভিড-১৯ পরবর্তী প্রভাব ও সামগ্রিক অর্থনৈতিক অস্থিরতা সামাল দেওয়ায় তিনি বাংলাদেশ সরকার, শিল্প সহযোগী এবং ম্যারিকোর সদস্যদের অভিনন্দন জানান। তিনি আরও জানান যে, গত অর্থ-বছরে প্রতিষ্ঠানটি জাতীয় কোষাগারে কর, ভ্যাট এবং শুল্ক বাবদ ৪১৫ কোটি টাকা প্রদান করেছে।

কোভিড-১৯ মোকাবেলায় সরকারকে সমর্থন করার অংশ হিসেবে ম্যারিকো তাদের সামাজিক দায়বদ্ধতার উদ্যোগ অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটি ইউএনডিপি ও সরকারের সাথে স্বপ্ন প্রকল্পে কাজ অব্যাহত রেখেছে এবং এই প্রকল্পের অধীনে হতদরিদ্র নারীদের কর্মসংস্থান ও কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য সহায়তা প্রদান করেছে। ব্র্যাক, সাজিদা ফাউন্ডেশন, ইউসিইপি এবং ঘাশফুল ফাউন্ডেশনের সহযোগিতায় ম্যারিকো হ্যান্ড-স্যানিটাইজার ও হাইজিন পণ্য অনুদান দিয়েছে। প্রতিষ্ঠানটির নিট লাভের ১% সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে ব্যয় করতে প্রতিশ্রæতিবদ্ধ এবং গত বছর দায়বদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে ম্যারিকো ২.২৮ কোটি টাকা ব্যয় করেছে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ