কেনিয়ার কৃষি ও তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশী বিনিয়োগের আহ্বান
“বাংলাদেশ ও কেনিয়ার বিদ্যমান চমৎকার কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে” বলে মত প্রকাশ করেন বাংলাদেশ সফররত কেনিয়ার দ্বিপাক্ষিক ও পলিটিক্যাল এ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক মই লিমোশিরা। উল্লেখ্য, গত ২৫ জুলাই, ২০২২ তারিখে ডিসিসিআই গুলশান সেন্টারে অনুষ্ঠিত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র পরিচালনা পর্ষদ এবং ১০ সদস্য বিশিষ্ট কেনিয়া সরকারের প্রতিনিধিদলের মধ্যকার মতবিনিময় সভায় কেনিয়ার প্রতিনিধিদলের প্রধান এ অভিমত ব্যক্ত করেন।
কেনিয়ার প্রতিনিধিদলের প্রধান মই লিমোশিরা বলেন, সাম্প্রতিক সময়ে কৃষি, খাদ্য-নিরাপত্তা, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ বেশ সাফল্য দেখিয়েছে এবং বাংলাদেশী উদ্যেক্তাদের তাঁর দেশে বিশেষকরে কৃষি ও তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে, যেটি বাংলাদেশের উদ্যোক্তাদের আফ্রিকা মহাদেশের দেশগুলোর বাজারে পণ্য রপ্তানির সুযোগ তৈরি করবে। দুদেশের ব্যবসা ও বিনিয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত ও নিরসনকল্পে ‘জয়েন্ট ট্রেড কমিশন’ গঠনের জন্য তিনি প্রস্তাব করেন। তিনি উল্লেখ করেন, দেশ দুটোর ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এমতাবস্থায় দুদেশের এসএমই খাতের উদ্যোক্তাদের মধ্যকার কার্যকর যোগাযোগ স্থাপন এবং দক্ষতা বৃদ্ধিতে আরো মনোযোগী হওয়া প্রয়োজন। এছাড়াও নতুন নতুন প্রযুক্তির আদান-প্রদানের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে দুদেশের বেসরকারিখাতের উদ্যোক্তাদের পার্টনারশীপ বৃদ্ধির সাথে সাথে বাণিজ্য সংগঠনসমূহের কার্যকর ভ‚মিকা পালনের আহ্বান জানান মই লিমোশিরা।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ উৎকৃষ্ট গন্তব্যস্থল। তিনি বলেন, দুদেশের এসএমইদের মধ্যকার বিটুবি ম্যাচ-কিং আয়োজন, প্রতিনিধিদল প্রেরণ এবং নিয়মিত বাণিজ্য মেলা ও পণ্য প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও কেনিয়ার বিদ্যমান সম্ভাবনাময় বাণিজ্যিকে আরো সম্প্রসারণ করা যেতে পারে। তিনি উল্লেখ করেন, দেশ দুটোর সরকারের পাশাপাশি বেসরকারিখাতে উদ্যোক্তারা যৌথভাবে কাজ করলে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ২৪.৮০ মিলিয়ন মার্কিন ডলার হতে আরো উন্নীত করা সম্ভব।
ডিসিসিআই পরিচালক খায়রুল মজিদ মাহমুদ কেনিয়াতে বাংলাদেশি উদ্যোক্তাদের কন্ট্রাক ফার্মিং সুযোগ দেওয়ার প্রস্তাব করেন এবং বাংলাদেশে হতে পাট ও পাটজাত পণ্য এবং কৃষিপণ্য আমদানির আহ্বান জানান। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্যের অধিকতর সম্প্রসারণে বাংলাদেশে কেনিয়ার দূতাবাস স্থাপন ও সরাসরি বিমান যোগাযোগ চালুর উপর তিনি জোরারোপ করেন।
কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ এবং ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাদিক পলাশ / সাদিক পলাশ
বাড়ল সোনা ও রুপার দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
দাম বেড়েছে সবজির
এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ
কমলো সোনা ও রুপার দাম
নাগালে নেই ইলিশ, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০০ টাকা
সোনার দামে বড় লাফ
ফের বাড়ল জেট ফুয়েলের দাম
চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার
এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে