হাকালুকি হাওরে পোনা মাছ নিধন, মোবাইল কোর্টে জরিমানা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে সরকারি নির্দেশনা অমান্য করে পোনা মাছ নিধন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকেলে হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী ও উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু ইউসুফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ পরিচালনায় হাওরে সরকারি নির্দেশনা অমান্য করে পোনা মাছ নিধন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। অভিযান কালে দুই ব্যক্তিকে অবৈধভাবে মাছ শিকারের দায়ে মৎস্য আইনে ৬০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন মর্মে মুছলেখা নেওয়া হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ
কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন
বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা
খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২
নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল