২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো মেয়েদের ক্রিকেটের এতবড় ইভেন্ট আয়োজনের দায়িত্ব পড়েছে বাংলাদেশের কাঁধে। এর আগে ২০১৪ সালে ছেলেদের ২০ ওভারের বিশ্বকাপের পাশাপাশি নারীদের বিশ্বকাপও আয়োজনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সেটি মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তারা।
এবারো বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক দেশ ও বোর্ড নির্বাচন করা হয়েছে। আইসিসির বোর্ড সভায় ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আয়োজক হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে৷ এছাড়া জানানো হয়, ২০০৯ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ইংল্যান্ড ২০২৬ সালে আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৭ সালে আইসিসি নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা।
বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর। নারীদের ক্রিকেটের পরিসর যখন বৃদ্ধি পাচ্ছে তখন প্রধান টুর্নামেন্টগুলোর একটি আয়োজনের এই সুযোগ দেয়ায় আমি বিসিবির পক্ষ থেকে আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও এই বৈশ্বিক আসর বাংলাদেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে ও নারীদের ক্রিকেটে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হবে।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!