সুপ্ত প্রতিভা ও সম্ভাবনাকে শক্তিতে রূপান্তরের মাধ্যম হচ্ছে শিক্ষা : সিটি মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা ও সম্ভাবনাকে শক্তিতে রূপান্তরের মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষা অতীতে সংস্কৃতির বাহক, বর্তমান সভ্যতার পৃষ্ঠপোষক এবং ভবিষ্যত প্রগতির ধারক। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কার্যক্রম একটি ঐতিহাসিক উদ্যোগ। বহুকাল পূর্ব থেকে এ শিক্ষা ব্যবস্থা চলমান ছিল এই উদ্যোগে সর্বত্রে যার নাম উচ্চারিত হয় তিনি হলেন মরহুম নুর আহম্মদ চেয়ারম্যান। পরবর্তীকালে সাবেক মেয়র মরহুম এ.বি এম মহিউদ্দিন চৌধুরী এ শিক্ষা কার্যক্রমকে আরোও বেগবান করেন। কালের বিবর্তনে চসিক পরিচালিত স্কুল ও কলেজ সমুহের শিক্ষার মান অনেক স্লান হয়ে গেছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষার মান বৃদ্ধি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠান প্রধানদের প্রতি তিনি আহ্বান জানান। গত মঙ্গলবার দুপুরে বাটালি হিলস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক পরিচালিত ৯টি স্কুলে ও কলেজ পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিতি ছিলেন- কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, শাহেদ ইকবাল বাবু, প্রধান শিক্ষা কর্মকর্তা লূৎফন নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, অর্পনাচরণ সি.ক. বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সদস্য মুহাম্মদ সাইফুদ্দিন, অধ্যক্ষ জারেকা বেগম, আছমা খাতুন সি.ক. মহিলা কলেজের সদস্য দোস্ত মোহাম্মদ, অধ্যক্ষ লাভলী মজুমদার, পাঁচলাইশ এস.এম. নাছির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ জয়নাব বেগম, ইমরাতুন্নেছা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুর, রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ ধর, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু বিকাশ ধর, পাঠানটুলি সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, পাঠানটুলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজামুল হক প্রমুখ।
সিটি মেয়র আরো বলেন, বর্তমানে চসিক ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এই খাতে চসিকের প্রচুর ভুর্তুকি দিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রেখেছে। তাই এখন থেকে মেধাবী ও গরীব শিক্ষার্থীদের চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমুহে বিনা-বেতনে অধ্যয়নের সুযোগ দিলেও তা সার্বজনীন নয়। তিনি এই সংকট কালিন সময়ে স্কুল ও কলেজে বিদ্যুৎ ও কেনা কাটায় সাশ্রয়ী হওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেন।
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের দেখ ভাল শুধু প্রধান শিক্ষক বা অধ্যক্ষদের নয় এ ক্ষেত্রে পরিচালনা পরিষদ ও অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তিনি পরিচালনা কমিটির সকলকে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন, প্রসার, সুনাম বৃদ্ধির জন্য নিরলসভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে উপস্থাপন করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেন।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ