ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরায় স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করায় র‍্যাবের হাতে কিশোর গ্যাং প্রধান সিয়াম গ্রেফতার


সালে আহমেদ, ডেমরা photo সালে আহমেদ, ডেমরা
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ১:৩৬
রাজধানীর ডেমরার শান্তিবাগ এলাকার শামসুল হক খান স্কুল এন্ড কলেজের সামনে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করায় যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত চাঁদাবাজ কিশোর গ্যাং গ্রুপের লিডার সিয়ামকে আটক করেছে  র‍্যাব-১০। র‍্যাব-১০-এর গোয়েন্দারা তাকে আটক করেন।
 
স্থানীয়রা জানান, সিয়াম এলাকার কিশোর গ্যং প্রধান। সে ফুটপাথে  হকারদের কাছ থেকে এবং ব্যাটারিচালিত অটোরিকসার চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত। র‍্যাবের হাতে আটক সিয়াম নিজেকে পুলিশের আইজিপি বেনজীর আহমেদের ভাগ্নে পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। 
 
মাতুয়াইলের শান্তিবাগ, বাদশা মিয়া রোড, ফার্মের মোড়, ডগাইর এলাকায় শতাধিক উঠতি বয়সী ছেলেদের নিয়ে তার একটি কিশোর গ্যাং বাহিনী রয়েছে। সে পুলিশের সোর্স হিসেবে কাজ করত। নিরীহ মানুষকে নানা সময়ে মাদক দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে অর্থ আদায় করত। 
 
সিয়ামের আটকের খবর পেয়ে শান্তিবাগ এলাকায় মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাতুয়াইলের শান্তিবাগ এলাকায় মানুষের শান্তি বিনষ্টকারী সিয়ামকে গ্রেফতার করায় র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

এমএসএম / জামান

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়