জুড়ীতে অতিরিক্ত দামে ফ্যান বিক্রি, ভোক্ত অধিকারের জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে জেলার জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সাম্প্রতিক সময়ে অতিরিক্ত গরম ও লোডশেডিং এর কারণে ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ফ্যান, চার্জ লাইট, চার্জার ফ্যান বিক্রয় করছেন এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের আগে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম ক্রেতা সেজে ইলেকট্রনিকস সামগ্রীর দাম যাচাই করেন। অভিযানে দেখা যায় ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায়ীরা চার্জার ফ্যানে ৮০০ থেকে ১,৪০০ টাকা পর্যন্ত লাভ করেন। অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করা, যথাযথভাবে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কামিনীগঞ্জ বাজারে জাপান ইলেকট্রনিক্সকে ৬ হাজার টাকা, সনজয় লীলা ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সকল ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য ক্রয় বিক্রয় এবং ভাউচার সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় তিনি আরো জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ
কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন
বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা
খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২
নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল
নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন