মির্জাগঞ্জে ব্রিজের কাজ না করেই বিল উত্তোলন
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউজেআর ওল্ড ইউপিসি জলিসা বাজার রোড বেড়েরধন খালের ওপর ৪৭ মিটার আরসিসি গার্ডার ব্রিজের কাজ শুরুর আগেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। জানাযায়, ২০২১-২২ অর্থ বছরে জাইকার অর্থায়নে পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী এলজিইডি ৭ কোটি ৮৪ লাখ ৩২ হাজার ৪৪৯ টাকা ব্যয়ে ব্রিজটি দরপত্র আহ্বান করেন। যাহার টেন্ডার আইডি নং ৬৪১৬৪৪, সর্বোচ্চ দরদাতা হিসেবে পটুয়াখালীর নুতন বাজার এনায়েত হোসেন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে ৬ কোটি ৩২ লাখ ৯২ হাজার ৪৩৭ টাকায় চুক্তিবদ্ধ হন। চলতি বছরের ২৭ জুন কাজটি শুরু করার কথা। কাজটি তদারকির দায়িত্ব পান মির্জাগঞ্জ উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহাগ হোসেন। কাজ শুরুর আগেই উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করে ঠিকাদার প্রতিষ্ঠান ১ কোটি টাকার অধিক বিল উত্তোলন করে নিয়েছে বলে জানা যায়। অথচ কাজের অগ্রগতি ০%। তাহলে কি ভাবে কোটি টাকা বিল উওোলন করল? স্থানীয় বাসিন্দা মোঃ তৈয়ব আলী, মোঃ মধু মিয়া সহ একাধীক ব্যাক্তি জানান, ব্রিজের কাজ শুরু হয়েছে, শুধু কয়েকটি গাছ দাড় করিয়ে রাখছে। ঠিকাদার মোঃ এনায়েত হোসেন এর কাছে চলতি বিলের বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি কোন বিল উওোলন করিনি। এবিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহাগ হোসেন বিলের বিষয় অস্বীকার করেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী এলজিআরডি মোঃ আশিকুর রহমান জানান কোন চলতি বিল দেওয়া হয়নি। পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিন এর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে ও তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক