আশুলিয়ায় কোটি টাকার হেরোইনসহ মা ও ছেলে গ্রেপ্তার
আশুলিয়ায় ১ কোটি টাকার হেরোইন সহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ । বুধবার দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৪ এর একটি চৌকস দল বিশস্ত সূত্রে খবর পেয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে পলাশ বাড়ির এক ভাড়া বাড়ি থেকে মাদক ব্যবসায়ী ঐ মা ও ছেলেকে প্রেপ্তার করেন র্যাব। গ্রেফতারের পর রাতেই তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এসময় ১ কোটি ০৭ লাখ মূল্যের ১.০৭ কেজি হেরোইন, ০১ টি মোবাইল ও নগদ ৯০০ টাকা জব্দ করা হয়। প্রেপ্তারকৃতরা হলো-রাজশাহী জেলার খ্রিস্টানপাড়ার নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)। আশুলিয়ার পলাশবাড়ীতে থেকে তারা বিভিন্ন মহলে মাদক সরবরাহ করে আসছিলো বলে র্যাব জানিয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তাকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই আসওয়াদুর রহমান বলেন, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের সাথে আরো কেউ জড়িত আছে কি না জানতে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার