ঢাকা রবিবার, ৮ মার্চ, ২০২৬

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেও আক্ষেপ গিলের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ১০:৩৩

তিন ম্যাচ সিরিজের আগের দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছিল ভারত। উইন্ডিজের ঘরের মাঠে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে শেষ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার হাতে তুলেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল, একই সঙ্গে বাগিয়েছেন সিরিজ সেরার পুরস্কার। তবুও আক্ষেপের সঙ্গী হয়েছেন এই তরুণ। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম শতকের খুব কাছে গিয়েও ২ রানের আক্ষেপে অপরাজিত থাকতে হয় ৯৮ রানে।

আগে ব্যাট করা ভারতের ইনিংসের সময় ২ দফার বৃষ্টিতে ম্যাচ অনেকক্ষণ বন্ধ থাকে। যেখানে ৩৬ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২২৫ রান তোলে অধিনায়ক শেখর ধাওয়ানের দল। গিলের ৯৮ রানের সঙ্গে ধাওয়ান নিজেও পান অর্ধশতকের দেখা। বৃষ্টি আইনে উইন্ডিজের সামনে ৩৫ ওভারে লক্ষ্য দাড়ায় ২৫৭ রানের। এই টার্গেট টপকাতে নেমে মাত্র ২৬ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় নিকোলাস পুরানের দল। ১১৯ রানে হেরে বাংলাদেশের পর ভারতের কাছেও হোয়াইটওয়াশ হয় তারা।

কুইন্স পার্ক ওভালে টস জিতে ব্যাট করতে নামা ভারতের ধাওয়ান ও গিলের উদ্বোধনী জুটিতে আসে ১১৩ রান। ধাওয়ান ৭ চারে ৫৮ রান করে আউট হন। এরপর গিল ও শ্রেয়াস আইয়ার মিলে দলীয় সংগ্রহকে টেনে নেন ১৯৯ রান পর্যন্ত। এই রানে শ্রেয়াস ফেরেন ৪ চার ও ১ ছক্কায় ৪৪ করে। গিল অবশ্য আউট হননি। দ্বিতীয় দফা বৃষ্টি আসার আগ পর্যন্ত তিনি ৭টি চার ও ২ ছক্কায় ৯৮ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৬ রানে অপরাজিত থাকেন সাঞ্জু স্যামসন।

লক্ষ্য তাড়ায় নেমে স্বাগতিকদের প্রয়োজন ছিল টপ অর্ডারের কারো বড় ইনিংস। কিন্তু তাদের দাঁড়াতেই দেননি ভারতীয় বোলাররা। দ্বিতীয় ওভারে তিন বলের মধ‍্যে কাইল মেয়ার্স ও শামার ব্রুকসকে বিদায় করে দেন মোহাম্মদ সিরাজ। দুইজনের কেউই খুলতে পারেননি রানের খাতা। প্রথম পাওয়ার-প্লের শেষ ওভারে চ্যাহালের বলে এক ছক্কায় ২২ রান করে স্টাম্পড হন ওপেনার শাই হোপ। 

মিডল অর্ডারে আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে দলকে ম‍্যাচে ফেরানোর চেষ্টা করেন পুরান ও ব্র‍্যান্ডন কিং। তবে দুই জনই বিদায় নেন বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়ে। ৩২ বলে ৪২ রান করেন অধিনায়ক পুরান। কিং ৩৭ বলে করেন ৪২ রান। দুই জনের বাউন্ডারি সমান, ৫ চারের পাশে ছক্কা ১টি। ক‍্যারিবিয়ানদের শেষ ৬ ব‍্যাটসম‍্যানের মাত্র ১ জন যেতে পারেন দুই অঙ্কে। দশে নেমে হেইডেন ওয়ালশ জুনিয়র করেন ১০ রান। আর কেউই সুবিধা করতে না পারলে বড় হারে মাঠ ছাড়ে উইন্ডিজ। বল হাতে চ্যাহাল নেন ৪ উইকেট।

এমএসএম / এমএসএম

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

মারমুশ শো– হালান্ডের অভাব বুঝতে পারেনি সিটি

জাপানের কাছে ১১-০ গোলে হারল ভারত

নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা

ক্রিকেটারদের আগে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোচরা

পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো, চোট ধারণার চেয়েও ‘গুরুতর’

বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম কলকাতার লড়াই!

টস হেরে ব্যাটিংয়ে ভারত

দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া

‘আমি শুধু বাড়ি ফিরতে চাই’

বিশ্বকাপ নিরাপত্তা নিয়ে ফিফার সঙ্গে বৈঠক করেছে মেক্সিকান কর্তৃপক্ষ

জাতীয় দলের বিপক্ষে অল স্টারের হয়ে খেলবেন সৌম্য-নাঈম

খারাপ সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক