কারো বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারব না: শ্রীলেখা
স্পষ্ট মন্তব্যের জন্য পরিচিত টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যখন যেটা মনে আসে, অকপটে বলে দেন। এ কারণে অনেকের চক্ষুশূল তিনি। যদিও তাতে কিছুই যায় আসে না অভিনেত্রীর। নিজের স্বভাব-বৈশিষ্ট্যে আপস করতে রাজি নন তিনি।
অভিনেত্রী হিসেবে শ্রীলেখা বরাবরই প্রশংসিত। এরপরও তিনি কাজ কম পান। তাকে সেভাবে কেউ ডাকেন না। এমনকি তার কাজেও কেউ সেভাবে লগ্নি করতে চান না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, ‘এত কিছুর পরেও কেউ দুই-পাঁচ লক্ষ টাকা জোগান দেওয়ার চেষ্টা করবেন না। ভালবাসার কোনও মন্ত্রী নেই তো!’
একই প্রসঙ্গে কলকাতার একটি গণমাধ্যমকে শ্রীলেখা বললেন, ‘প্রযোজক পাব কী করে? শ্রীলেখা মিত্র তো এত দিন সৎ পথে থেকেছে। অসৎ পথে থাকলে সম্মান পাওয়া যায়। সরকারি পুরস্কারে পুরস্কৃত হওয়া যায়। এমনি এমনি তিন মাস হাতে কাজ নেই? তবু আমি কখনও নিজের পথ থেকে বিচ্যুত হব না।’
ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অনেকগুলো বছর। জনপ্রিয়তাও কম নয়। নতুন কাজে তবু ডাকছেন না কেউ। শ্রীলেখার স্পষ্ট বক্তব্য, ‘আমি কারো বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারব না। ভালো কাজ করব বলে, সিনেমা তৈরি করব বলে টাকা দরকার। কিন্তু তার জন্য কারও পায়ের তলায় বসে থাকতে পারব না।’
নিজের বক্তব্য নিয়ে মোটেও চিন্তিত নন শ্রীলেখা। তার ভাষ্য, ‘আমাকে নিয়ে কে কী ভাবল, কে বৌদি বলল—এগুলোতে কিছু যায় আসে না। স্পষ্ট কথা বলি বলে পরোক্ষভাবে অনেক হুমকিও এসেছে। কাউকে ভয় করি না আমি।’
এমএসএম / এমএসএম
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই