পাঁচবিবি পৌর নির্বাচনে হাবিব পুনরায় মেয়র নির্বাচিত
বুধবার (২৭ জুলাই) ইভিএম ব্যবহার করে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ২ হাজার ৫০৪ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৭ হাজার ৯৫৪।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কম্পিউটার প্রতীকের সাবেকুন নাহার শিখা। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৫০ ভোট। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।
সাধারণ কাউন্সিলর পদে মঞ্জুরুল ইসলাম, আমজাদ হোসেন, আরিফ রব্বানী ইস্তি, মামুনুর রশিদ ফকির, নূর হোসেন, আনিসুর রহমান বাচ্চু, শাহীন আল মামুন, মন্সুর রহমান ও মোশাইদ আল আমীন সাদ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে শামীমা সুলতানা শীতল, রেশমা খাতুন আন্নী ও তহমিনা আক্তার শিরিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯১টি। ভোট পড়েছে ১৫ হাজার ২৮২টি। ভোটার উপস্থিতি শতকরা ৭২ জন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied