পটিয়ায় লকডাউন বাস্তবায়নে পুলিশের কঠোর অবস্থান
পটিয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছে পুলিশ। তবে ভোগান্তি পোহাচ্ছেন চট্টগ্রামগামী যাত্রীরা। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় হেটেঁই গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পৌর সদরের কাগজীপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া বাকি যানবাহনগুলো ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। ফলে অনেকেই হেঁটে চট্টগ্রাম শহরের দিকে রওনা হয়েছেন। এদিকে পুলিশ কঠোর অবস্থানে থাকায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে দোকানপাট ও শপিংমল। এছাড়াও রাস্তায় চলাচল করতে দেখা যায়নি কোনো গণপরিবহন।
ফরিদুল আলম নামে এক যুবক জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মা চিকিৎসাধনী তাই শহরে যাওয়ার জন্য পটিয়া থানার মোড় এলাকায় দুই ঘণ্টা দাঁড়িয়ে আছি। সরাসরি গন্তব্যস্থলে পৌঁছানোর কোনো পরিবহন নেই। তাই অর্ধেক পথ হেঁটে চলে এসেছি।
এদিকে গত দুই দিনে বিভিন্ন যানবাহনকে আর্থিক জরিমানাসহ শতাধিক পরিবহনকে জব্দ করেছে পটিয়া ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, লকডাউনের কারণে পটিয়ায় বন্ধ রয়েছে সকল দোকানপাট ও শপিংমল। পৌর সদরের কাগজীপাড়া এরাকায় চেকপোস্ট বসিয়ে প্রয়োজনীয় পরিবহন ছাড়া বাকি সব পরিবহনকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। পুলিশ সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
জামান / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন