ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নতুন কর্মসংস্থান তৈরি করবে শেখ হাসিনা তাঁতপল্লী, তাঁতীতের জন্য থাকবে নানা সুবিধা


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ২:৪৩
শেখ হাসিনা তাঁতপল্লী পরিদর্শনে এসে  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি বলেছেন, পদ্মা সেতুকে সামনে রেখে শিল্পায়নের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে  মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরা উপজেলায় ১২০ একর জমির উপর শেখ হাসিনা তাঁতপল্লী স্থাপন করা হচ্ছে । এই তাঁতপল্লী  প্রকল্পটির আওতায় তাঁতীদের কাপড় বোনা থেকে শুরু করে সব ধরনের সুবিধা দেয়া হবে।
 
তিনি বলেন, তাঁতীদের জন্য থাকবে আবাসিক ভবন, তাঁত শেড, ডরমেটরি, রেস্ট হাউস, সাইবার ক্যাফে ও বিদ্যুৎ উপকেন্দ্র। তাঁতপল্লীতেই সপ্তাহে দুই দিন তাঁতপণ্যের হাট বসানোর পরিকল্পনা রয়েছে। সে হাটে সুতাসহ সবধরনের কাঁচামাল বিক্রয় ও প্রদর্শন করা হবে। তাঁতের কাপড় বোনা থেকে শুরু করে পোশাক তৈরি ও বিক্রি পর্যন্ত সব ব্যবস্থাই করা হবে এখানে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে  মাদারীপুর জেলার শিবচর উপজেলায় শেখ হাসিনা তাঁতপল্লী স্থাপন কার্যক্রম পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
 
এসময় সাথে ছিলেন- জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চেীধুরী,এমপি, বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: নূরুজ্জামানসহ অন্যরা। 
 
এরপর মন্ত্রী শিবচর পৌর এলাকায় নির্মানাধীন শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত